ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির শিশু ছাত্রী অন্তসত্বা! আটক বাবা-মা!

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের ষষ্ঠ শ্রেণির এক শিশু ছাত্রী অন্তসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটি মা ও সৎ বাবাকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানার হেফাজতে এনেছে পুলিশ ।

রাতেই শহরের কালাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো: আবু তাহের মিয়া জানান, শহরের কাঠপট্টি এলাকার মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে শিশুটির সাথে তার মা ও সৎ বাবার সহযোগিতায় কয়েকজন পুরুষের সাথে শারিরীক সম্পর্কে বাধ্য হয়। শিশুটিা মা ও সৎ বাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে।

আর এতে শিশুটি অন্তসত্বা হয়ে পড়ে। ভিকটিম শিশুটিকে বুধবার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ জানায়। ভিকটিম শিশুটি শহরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

স/এষ্