মোঃরাজিব তালুকদার
ঝালকাঠি জেলার নবগ্রাম মডেল হাই স্কুল মাঠে শিক্ষক মাহাবুবুল আলমের স্মরন সভা ও দোয়া মোনাজত অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্ত্রীদের উদ্যোগে শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ’র সভাপতিত্বে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় অংশনেন শিক্ষার্ত্রী,শিক্ষক,গুনীজন ও পরিবারবর্গের সদস্য। এ স্মরন সভায় বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগ সভাপতি কাঞ্চন আলী মিয়া, নবগ্রাম জেবুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নবগ্রাম স্কুলের প্রাক্তন ছাত্র মাহবুবুল হক নান্নু, আঃ হান্নান খান, আবুল কালাম মুন্সি, বিশ্বজিৎ পাল, মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল কলেজের সহকারী অধ্যাপক মোঃ পারভেজ, বাউকাঠী কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক, মুরাসাতা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রুস্তুম আলী মৃধা, রমজাকাঠী কলেজের উপাধ্যক্ষ ও বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, স্থানীয় সমাজ সেবক মো. মসিউর রহমান বুলু, স্থানীয় ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপু, বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার প্রচার সম্পাদক মো. রুহুল আমিন রুবেল,উপ-প্রচার সম্পাদক ইমাম হোসেন বিমান ও মো. আয়নাল হোসেন । অনুষ্ঠানে মরহুম মাহবুবুল আলম,মরহুম সৈয়দ আঃ ওয়াজেদ আলী, মরহুম মোশারেফ হোসেন শরীফ,মরহুম মতিউর রহমান কাশেম মোল্লা,মরহুম আঃ সত্তার খান,মরহুম মো.নজরুল ইসলাম (বিএসসি), মরহুম মাওলানা আঃ কাদের,স্বর্গীয় রমেন্দ্র নারায়ন চৌধুরী, স্বর্গীয় দুলাল চৌধুরীসহ সকল শিক্ষকদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক প্রস্তাব করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবগ্রাম ছফেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আফজাল হোসেন। মিলাদ শেষে সহ¯্রাধিক উপস্থিত জনতার মাঝে শান্তিপূর্নভাবে তবারক বিতরণ করা হয়।
স/মা

