ঝালকাঠিতে যুব মহিলালীগের
জেলা শহর ও সদর উপজেলা কমিটি গঠন
ঝালকাঠি প্রতিনিধিঃ–
ঝালকাঠিতে যুব মহিলালীগের জেলা, শহর ও সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের টাউনহলস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক কর্মী সমাবেশে এ কমিটি গঠন করা। এসময় উপস্থিতিদের আলোচনা ও মতামতের ভিত্তিতে জেলা যুব মহিলা লীগের অ্যাডভোকেট শিরিন লস্করকে সভাপতি ও অধ্যাপিতা জুথিকা মন্ডলকে সাধারন সম্পাদক করা হয়। সদর উপজেলা যুব মহিলা লীগের নুসরাত জাহান নুপুরকে সভাপতি ও রাখি জাহানকে সাধারন সম্পাদক করা হয়। অপরদিকে শহর যুবলীগের পাপড়ি আক্তারকে সভাপতি ও হাফিজা আক্তার ময়নাকে সাধারন সম্পাদক করা হয়। কমিটি গঠন উপলক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। ঝালকাঠি জেলা যুবমহিলালীগের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলালীগের সিনিয়র সদস্য শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সহসভাপতি কিশোয়ারা সুলতানা, দপ্তর সম্পাদক শাহনাজ মান্নান কহিনুর, সদস্য নুপুর খানম দুলি ও পারভিন মিশু।
স/মা

