ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে যুবলীগে দু’গ্রুপের উত্তেজনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ

nayem ahmed
আগস্ট ২৭, ২০১৯ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবলীগের দু’গ্রুপের উত্তেজনা ও বাকবিতন্ডার জের ধরে একাংশের নেতা-কর্মীরা প্রায় দুই ঘন্টাব্যাপী ঝালকাঠি-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ২টার দিকে ঝালকাঠি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা হাদিসুর রহমান মিলনের সাথে বাকবিতন্ডা হয়। এ নিয়ে দু’গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ ঘটনা স্থল থেকেই এ দুই নেতাকে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে যুবলীগ নেতা জাকির সমর্থকরা শহরের কলেজ মোড় এলাকায় ঝালকাঠি-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের ফলে দু’পাড়ে খুলনা-ও বরিশাল রুটের অসংখ্য যানবাহন আটকা পরে ভোগান্তিতে পরেন যাত্রীরা।

পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ঘটনাস্থালে আসলে তার সমর্থকরা আবরোধ প্রত্যাহার করে নেয়।

এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জানান, জেলা যুবলীগের দু’গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে একটি গ্রুপ ঝালকাঠি-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স/এন