ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শরু


এপ্রিল ১, ২০১৭ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে দেড় মাস বন্ধ থাকার পর আবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্যক্রম শরু হয়েছে। তিন দিন চলবে এ কার্যক্রম।শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সংক্রান্ত কমিটি নতুন করে কাজ শুরু করেছে।মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সীর সভাপতিত্বে কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের কেন বাছাই করা হবে, নীতিমালা অনুযায়ী কমিটি করা হয়নি এবং প্রশাসনিক জটিলতার অভিযোগ এনে হাইকোর্টে করা একটি রিটের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি এ কমিটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।

কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, ঝালকাঠি সদর উপজেলায় ৫৪৫ জন নতুন আবেদনকারী এবং পুরানো ৭৪৯ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই চূড়ান্ত করা হবে।

স/জনী