খাইরুল ইসলাম, ঝারকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ম্যাজিক গাড়ি মালিক-শ্রমিকদের জোরপূর্বক টলার টেম্পুর জন্য রক্ষিত ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা ভায়া গুয়াটন সাপুরাব্রিজ পর্যন্ত রাস্তা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে টলার টেম্পুর মালিক ও ড্রাইবার জানান, আমরা এখানে দীর্ঘ ৮ বছর যাবত ছত্রকান্দা, চারুখান, দেউলকাঠি, শিমুলতলা, পোনেছয়ানা, সিএমবি, বেজগান হয়ে সাউথপুরাব্রিজ পর্যন্ত সড়কের শুরু থেকে টেম্পু চালিয়ে আসছি কিন্তু বর্তমানে টলার টেম্পুর পাশাপাশি মাহিন্দ্র চালছে। এতে করে ছত্রকান্দা থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মিত হাফ ভাড়ায় যাতায়াত করে থাকে। হঠাৎকরে কিছু রাগব বোয়ালের সয়লাভে দীর্ঘদিনের টলার টেম্পু ও মাহিন্দ্রা উঠিয়ে দিয়ে জোরপূর্বক ম্যাজিক গাড়ির মালিকপক্ষ আজ বৃহস্পতিবার সকালে ম্যাজিক গাড়ি ঢুকানোর পায়তারা চালায়।
জানাগেছে, এই ম্যাজিক গাড়ি গুয়াটন থেকে ঝালকাঠি কালিবাড়ি রোড পর্যন্ত চালাবে। কিন্তু পৌর সহরের মধ্যে কোন গাড়ি স্টান করার বৈধতা নাই। এই রুটে ম্যাজিক গাড়ি চালানোর কোন রুট পারমিটও নাই পেশিশক্তির জোরে এই রুটে ম্যজিক গাড়ি চালাতে চায় যা সম্পুর্ন অবৈধ। হঠাৎ করে ম্যাজিক গাড়ি চালু হলে র্দীঘদিনের কর্মরত টলার টেম্প ও মাহিন্দ্রের মালিক ড্রাইবাররা খতিগ্রাস্থ হবে। এনিয়ে দু পক্ষের মধ্যে মুখামুখি সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। ফলে ঐ এলাকার শান্তি শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
এবিষয় ৮নং গাবখান ধানসিড়িঁ ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাকির হুসাইন জানান, দুই পক্ষের মালিক ড্রাইবারদেও সাথে কথা হয়েছে পর্বেও ন্যাযের মতোই ট্রলার টেম্প ও ৬টি মাহিন্দ্র চলবে। আর এর মধ্যে ম্যাজিক গাড়ি প্রবেশ করবেনা।
এব্যাপারে ঝালকাঠি সদর থানা পরির্দশক তাজুল ইসলাম জানান, উভয় পক্ষের কেহই লিখিত অভিযোগ করেননি লিখিত অভিযোগ পাওয়াগেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে আইন শৃঙ্খলার বিগ্ন না ঘটে ও পথচারিদের স্বার্থে এ ব্যাপারে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।
স/মা

