মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর)বিকালে শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ঝালকাঠি ২আসনের সংসদ সদস্য,সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপকরণ বিতরণ করেন।
সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে খায়ের হাট ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ ।
এছাড়া সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অন্যান্ন গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
স/এষ্

