ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গি-সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নে পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ কমিউনিটি পুলিশিং এবং জঙ্গি-সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এম এম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধরান সম্পাদক ইঞ্জি:মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মল্লিক, বিনয়কাঠি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শফিকুল ইসলাম লিটন সরদার।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গী-সন্ত্রাস ও মাদক থেকে দুরে থাকার আহবান ও মাদকে বিরুদ্ধে রুখে দারানোর অনুরোধ জানান। এ সময় তিনি মাদকের কুফল ও দন্ড সহ গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এ সময় মাদক ব্যাবসায়ী ও সেবনকারীদের দরিয়ে দিলে পুরুস্কার দিবেন এসপি বলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান তার বক্তব্যে মাদক-সন্ত্রাস ও জঙ্গীর ব্যাপারে জিরো টলারেন্স এর কথা উল্লেখ করে সকলকে এ ব্যপারে সজাগ থাকার আহবান জানান।
ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার এস আই আঃ হালিম তালুকদার এ জঙ্গি-সন্ত্রাস ও মাদক বিরোধী সভা পরিচালনা করেন। সভায় ইউনিয়ন এর সকল পর্যায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
স/শা

