ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ২৮৭তম অবির্ভাব

admin
সেপ্টেম্বর ৪, ২০১৭ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী ২৮৭তম অবির্ভাব উপলক্ষে ঝালকাঠিতে ৫ দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

সোমবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি হিসেবে ৫ দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন।

৫দিন ব্যাপি এ উৎসবে ধর্মীয় আলোচনা, নগর কীর্তন, প্রদীপ প্রজ্জ্বলন, বিশেষ প্রার্থনা, দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, কবিগানসহ পুরস্কার বিতরণ এবং পূজা-অর্চনার আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলা শহরের শীতলাখোলায় লোকনাথ সেবা সংঘের উদ্যোগে সকালে জেলা শহরে শোভাযাত্রা বের হয়। শীতলাখোলা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর একই স্থানে এসে শেষ হয়। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার ও নারী পুরুষ এতে অংশ নেন।

আগামী ৮ সেপ্টেম্বর দুপুরে শহরের রাধাগেবিন্দ অঙ্গণে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই ধর্মীয় উৎসব শেষ হবে।

স/মা