ঝালকাঠি প্রতিনিধি : পশ্চিম ঝালকাঠি পৌর এলাকার করোনা মহামারির মধ্যেও পূর্বশত্রুতার জের ধরে কাউন্সিলর হুমায়ূন গ্রুপের সমর্থক এক ব্যবসায়ীর ঘরে গভীর রাতে একদল সন্ত্রাসী পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগে উঠেছে।
ঝালকাঠি শহরতলীর পাড় কিফাইতনগরের ফুলতলা এলাকায় ১১ এপ্রিল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলাম খবিরের ঘরে এ অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে বলে বাড়ীর লোকেরা অভিযোগ করেছে। পাকা বিল্ডিংয়ের ঘরটির জানালা দিয়ে বোতলে বোতল পেট্রোল ছুড়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়ায় ঘরের সমস্ত মালামাল ভস্মিভুত হয়েছে বলে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করেছেন।
ব্যবসায়ী নজরুল ইসলাম খবির সাংবাদিকদের জানায়, শনিবার রাতে তারা কেউ ঘরে ছিলোনা। সেই সুযোগে তাদের স্থানীয় প্রতিপক্ষরা ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নেয় এবং প্রত্যেকটি রুমে রুমে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়।
মুহুর্তের মধ্যে আমার ঘরের সবকটি রুমে একই সাথে আগুন জ্বলে ওঠে এবং ঘরের সমস্ত ইলেক্ট্রিক সামগ্রী, ব্যবহারের যাবতীয় আসবাবপত্র ও নিজেদের সব কাপুড়-চোপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। খবির আহাজারি করে বলে বর্তমানে এই করোনা মধ্যে এখোন আমি পরিবার-পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়াবো।
এ বিষয়ে স্থানীয়রা কয়েকজন জানায়, শনিবার মধ্যরাতে হঠাৎ খবিরের ঘরে আগুন দেখে তারা ফায়ারসার্ভিসকে খবর দেয়া। ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ইতিমধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা মালামাল সব পুড়ে শেষ হয়ে যায়।
স/এষ্

