ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ভেড়িবাধঁসহ আর্থিক সহযোগীতার দাবিতে মানবন্ধন!

admin
অক্টোবর ২৭, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে ভেড়িবাধঁসহ আর্থিক সহযোগীতার দাবিতে মানবন্ধন!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের ইউপি সদস্যের বাড়িসহ শতাধিক ঘর-বাড়ি বাকা নদীর গর্ভে বিলিন।

অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবাররা ২৭ অক্টোবর বাকা নদীর তীরে মানববন্ধন করেন। এসময় আমুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফরিদ সিকদার জানান আমাদের লেবুবুনিয়া খালের গোরা হইতে গহুর সিকদারের কল বাড়ি পর্যন্ত শতাধিক পরিবারের ঘর-বাড়ি, মসজিদ, স্কুল, কবর স্থান-সমাধী সহ আরো অনেক কিছু নদীর গর্ভে বিলিন হয়ে যায়।

এতে আমাদের গ্রামের লোকজন অসহায় হয়ে পরে। এখন আমাদের জমি ক্রয় করে বসবাস করা তো দূরের কথা, ঠিক ভাবে খেতেও পারছিনা আমরা।

এবিষয় মধু ফরাজী জানান,আমরা স্থানীয় জনপ্রতিনিধি কাছে জানালেও আজও পর্যন্ত কোনো সু-ব্যবস্থা মেলেনি। তাই আমরা মাননীয় প্রধান মন্ত্রীর সু-দৃষ্টি এবং ভেড়িবাধঁসহ আর্থিক সহযোগীতা কামনা করছি।

ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার জনান, ঐ এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করা হবে ও তাদের সহযোগীতা করা হবে।

স/এষ্