ঢাকারবিবার , ২২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করছেন কাঠালিয়ার “মিম”

admin
এপ্রিল ২২, ২০১৮ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০১৮ তে নিজের উদ্ভাবিত “ফায়ার এলার্ম” প্রদর্শনের মাধ্যমে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার ও একইদিনে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান,উপস্তিত বক্তিতায় তৃতীয় স্থান অর্জন করছেন,কাঠালিয়ার কৃতি সন্তান, কাঠালিয়া তফাজ্জল হোসেোন মানিক মিয়া (ডিগ্রী) কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী,ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান মিম। ইশরাত জাহান মিম উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের মোঃ ইলিয়াস মিয়ার মেয়ে। গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে ঝালকাঠি স্থানীয় শিশুপার্কের মুক্তমঞ্চে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক। মিমের হাতে প্রথম পুরুস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহ আলম মজুমদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল জব্বার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।

ইশরাত জাহান মিম বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে আমাদের আবিস্কারের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকি।ফলে আমাদের মনে আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাশক্তি বৃদ্ধি পায়। প্রদর্শনীতে অংশগ্রহণকরে আমাদের বিজ্ঞান প্রকল্পগুলোর লক্ষ্য, উদ্দেশ্য, কলা-কৌশল, উপযোগিতা ও প্রয়োগসহ নানা বিষয়ে দর্শনার্থীদের ধারণা দিতে পারি। নিজের জন্য নয়, দেশের জন্য কিছু করার মানসিকতা থেকেই  একের পর এক নতুন কিছু যন্ত্রপাতি উদ্ভাবন করে চলছি।  তবে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা পেলে ডিজিটাল যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি বন্ধের জন্য ভূমিকা রাখতে পারবো বলে আশা করি।তিনি আরো বলেন, আমার এই একের পর এক অর্জনের পিছনে মা-বাবার পাশাপাশি বিশেষ ভূমিকা রেখেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক সাইদুর রহমান স্যার।

ধ্রুবতারার কাঠালিয়া উপজেলা শাখার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান মিম বিজ্ঞান মেলায় জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায়  শুভেচ্ছা জানিয়েছেন ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, সাধারন সম্পাদ অমিয় পার্পন অর্ক, সহ -সম্পাদক পলাশ তালুকদার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক এইচ এম গিয়াস উদ্দিন,প্রকাশনা সম্পাদক অলি অহম্মেদ, কে এম টিভি বাংলা অনলাইন এর চেয়ারম্যান, ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক  সংগঠনের কাঠালিয়া উপজেলা শাখা সভাপতি, জেলা (বি এম এস এফ)এর উপ প্রচার সম্পাদক মোঃমোছাদ্দেক বিল্লাহ , ধ্রুবতারা কাঠালিয়া শাখার সাধারন সম্পাদক আরিফ বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, সহ-সভাপতি অমিত হাসান, তন্নি আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক নিহারীকা রিমি, সহ সম্পাদক ইমরান নাহিদ রিয়ন,শিক্ষা সম্পাদক সানজিদা ইসলাম, নরী ও শিশু কল্যান সম্পাদক সাবরিনা ইমাম লিজা, অর্থ সম্পাদক প্রত্যায় অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মৌমিতা তাসরিন লিমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্নিগ্ধ কমল মিম, আইটি সম্পাদক হাফিজুর রহমান,সদস্য সুজন সহ সংগঠনের সকল সদেস্য বৃন্দ।
সকলে তার সুন্দর ভবিষতৎ কামনা করে। তার তারুণ্য,উদ্দমতা,মেধা,যোগ্যতা ও সৎ সাহসই অনেক দূর এগিয়ে নেবে। আগামী দিনে তার নেতৃত্বে ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠন, উজ্জল করবে বলে আশা করেন তারা।

স/এষ্