ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

admin
মার্চ ৩, ২০১৭ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

♦ খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, যুবদলনেতা রবিউল হোসেন তুহিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার খামখেয়ালিভাবে দেশ পরিচালনা করছে। মানুষের অধিকারের কথা চিন্তা না করেই তারা অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। গ্যাসের মূল্য কমানো না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

স/শা