ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে বরিশাল আঞ্চলিক মানবাধিকার সম্মেলন উদ্বোধন

admin
নভেম্বর ১১, ২০১৭ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে বরিশাল আঞ্চলিক মানবাধিকার সম্মেলন উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) আঞ্চলিক সম্মেলন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখা। শুক্রবার সকাল ১১টায় শহরের শানাই কমিউনিটি সেন্টার চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ন স্থান অতিক্রাম একই স্থানে এসে পায়রা উড়িয়ে সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও বিএইচআরসি’র মহাসচিব ড. মাইনুল ইসলাম দিলদার। এ সময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যে বিএইচআরসি’র মহাসচিব বলেন, সৎ উপার্জনের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করতে সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে করে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনারা নিজনিজ এলাকায় মানবাধিকার কমিশনকে সংগঠন করে আপনারা মানুষের কল্যানে জাপিয়ে পড়ে শান্তির পক্ষে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান বিএইচআরসি’র মহাসচিব। বিএইচআরসির গভর্নর ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি এস.এম রেজাউল করিমসহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

স/মা