ঢাকাশনিবার , ১০ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে পুলিশ -মেজিস্ট্রেসী কনফারেন্স

admin
জুন ১০, ২০১৭ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা জজ ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়নে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মূখ্য বিচারিক হাকিম মো: আবু শামীম আজাদের সভাপতিত্বে এতে জেলা ও দায়রা জজ ইফতেখারুল ইসলাম মল্লিক প্রধান অতিথি ছিলেন।

ঝালকাঠি পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মানিকহার রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির এবং ৪ থানার উপপরিদর্শকসহ কমিটিভুক্ত সদস্যরা বক্তব্য রাখেন।

এতে আরও জানানো হয়, গত ৫ মাসে (জানুয়ারি-মে) জিআর, ননজিআর, সিআর, আপিল, মিসকেস সহ ১৫২২টি মামলা দায়ের হয়েছে। এই সময়ের মধ্যে ১৬৩৯টি মামলা নিস্পত্তি হয়েছে। এছাড়াও ঝালকাঠি জেলায় গত ১ মাসে ৪৬১টি গ্রেপ্তারী পরোয়ানা নিস্পত্তি হয়েছে। এ মাস পর্যন্ত ২৬৯৯টি পরোয়ানা মূলতবি রয়েছে। গত মে মাসে আদালত থেকে ৫১১ জন স্বাক্ষী চাওয়া হয়েছিল এবং ৭৭৬ জনকে হাজির করা হয়েছে।

জেলা ও দায়রা জজ বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেসী বিষয়টি একটি গাছের শাখা প্রশাখা হিসেবে কাজ করছে। সবাই আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি উজ্জল রাখা সম্ভব হচ্ছে। সবাইকে মনে রাখতে হবে বিচারক পুলিশ বা সংশ্লিষ্ঠ কেউ কারো প্রতিপক্ষ নয়, বলেও মন্তব্য করেন জেলা ও দায়রা জজ।

স/এষ্