ঢাকাসোমবার , ৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে শত্রুতার জেরে দু’ভাই মৃত্যুর সন্ধিক্ষনে

admin
মে ৬, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝলকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার শিকার দুই সহোদর শিমুল সিকদার(২৮) ও শামীম সিকদার(২৫) বরিশাল শেবাচিম হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত শিমুল ও শামীম সদর উপজেলার নৈয়রী গ্রামের ইউনুছ সিকদারের ছেলে।

ঝালকাঠি থানার মামলা(নং০১) সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার ১ মে সকাল ৭ টার সময় নৈয়রী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জমি-জমা দ্বন্ধের জেরে দেশীয় অস্ত্রে স্বজ্জ্বিত হইয়া মো: বারেক সিকদারের ছেলে রিদয় সিকদার, আহম্মদ আলী সিকদারের ছেলে মো: ফিরোজ সিকদার, মৃত: কালু সিকদারের ছেলে আহম্মদ সিকদার, মকবুল সিকদারের ছেলে রুহুল সিকদার, ও বারেক সিকদারের মেয়ে বৃষ্টি সিকদার এ হামলা চালায়।

মামলা তুলে নেওয়ার জন্য আহতদের চাপ দিচ্ছেন ফিরোজসহ অন্যান্য বিবাদীরা। পুলিশ জানায়, হামলার ঘটনা শুনেই তারা ঘটনাস্থলে হাজির হয়ে হামলা ঘটনার প্রধান এজাহারভুক্ত প্রধান আসামী রিদয়কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন।

স/এষ্