মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নথুল্লাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে স্থানীয় চাকলার বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নথুল্লাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নথুল্লাবাদ ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল কবির খলিফা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুবকর সিকদার, সাংগঠনিক সম্পাদক এ বি এম মামুন হোসেন লাভলু ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদার, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বনি আমিন বাকলাই, নথুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান তালুকদার । মোঃ সেলিম শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি ও আকবর উদ্দিন বাবুল সাধারণ সম্পাদক পদে ভোটে নির্বাচিত হয়। সম্মেলনে নথুল্লাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
স/এষ্

