ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ডিবির অভিযানে হাজার বোতল রেকটিফাইটসহ আটক-১

admin
আগস্ট ২৪, ২০১৭ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর থেকে এক হাজার বোতল রেকটিফাইড স্পিরিট (এ্যালকোহল) সহ আফজাল মীর (৪৭) নামের এক ব্যক্তিকে মঙ্গলবার গভীর রাতে আটক করেছে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (বিডি)।

আফজাল রাজাপুর উপজেলার পুখরীজানা গ্রামের মৃত মোসলেম মীরের ছেলে।

বুধবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে আটোক ব্যক্তিকে হাজির করে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বাগড়ি বাজার এলাকায় রাত পৌনে ১১টার দিকে নিজের দাকান ঘর থেকে এ জাতীয় মাদকদ্রব্য বিক্রয়কালে আফজাল মীরকে আটক করা হয়। এ সময় কতিথ হোমিও কোম্পানির নাম সম্বলিত লেভেলসহ ৩০ মিলি লিটারের এক হাজার বোতল রেকটিফাইড স্পিরিট (এ্যালকোহল) উদ্ধার হয়। যাহার মুল্য ১,০০,০০০ টাকা। আফজাল মীররে বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় আরও দুটি মাদক আইনের মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এ ব্যাপারে আফজাল মীররে বিরুদ্ধে রাজাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্