ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে ঘটা করে হিন্দু সম্প্রদায়ের গনেশ পুজা উদ্যাপন

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঘটা করে ঝালকাঠি শহরের সকল ব্যাবসা প্রতিষ্ঠানে চলছে হিন্দু সম্প্রদায়ের গণেশ পূজা।

শনিবার ব্যাবসা বাণিজ্য ধন সম্পদ লাভ ও সুস্থ্য রোগ মুক্ত ভাবে বসবাস কারার জন্য সকাল থেকে শহরের বিভিন্য ব্যবসা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়।

গনেশ হলেন হিন্দুধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। তিনি গণপতি, পিল্লাইয়ার, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামেও পরিচিত। ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বিভিন্ন অঞ্চলে গণেশের মন্দির ও মূর্তি দেখা যায। সকল হিন্দু সম্প্রদায়ই গণেশের পূজা প্রচলিত রয়েছে। জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও গণেশ-ভক্তিবাদ মিশে গিয়ে গণেশ পূজার প্রথা বিস্তার লাভ করেছে।

গণেশ তাঁর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। কিন্তু তাঁর হাতির মাথাটিই তাঁকে সর্বাধিক পরিচিতি দান করেছে। গণেশকে বিঘœনাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পূজা করা হয়। বিভিন্ন শুভকার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতেও তাঁর পূজা প্রচলিত আছে। অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে লেখার শুরুতেও গণেশকে আবাহন করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে গণেশ-সংক্রান্ত একাধিক পৌরাণিক উপাখ্যান পাওয়া যায়। এই উপাখ্যানগুলি থেকে গণেশের জন্মবৃত্তান্ত, লীলাকথা ও তাঁর স্বতন্ত্র মূর্তিতত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়।

প্রাক-বৈদিক ও বৈদিক যুগের দেবতাদের মধ্যে গণেশের গুণাবলি বিদ্যমান ছিল। কিন্তু সেই গুণাবলি গণেশের উপর আরোপ করে পৃথক দেবতা রূপে তাঁর পূজা প্রথম প্রসার লাভ করে গুপ্তযুগে (খ্রিস্টীয় ৪র্থ ও ৫ম শতাব্দ)। খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে হিন্দুধর্মের অন্যতম শাখা স্মার্ত সম্প্রদায়ের পাঁচ জন প্রধান দেবতার তালিকায় গণেশের নাম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া গাণপত্য নামে একটি পৃথক গণেশ-কেন্দ্রিক হিন্দু সম্প্রদায়েরও উদ্ভব ঘটে। এই সম্প্রদায়ের গণেশ সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজিত হন। আর তখন থেকেই অর্থাৎ ৯ম খ্রিষ্টীয় সাল থেকে সকল মূর্তি পূজার আগে গণেশের পূজা করা শুরু হয়। গণেশ-সংক্রান্ত প্রধান ধর্মগ্রন্থগুলি হল গণেশপুরাণ, মুদ্গলপুরাণ ও গণপতি অথর্বশীর্ষ।

ঝালকাঠি কালিবাড়ি তপন বনিক স্টরের উত্তরসুরি তপন বনিক জানান, বাংলা বছরের ১ তারিখে ঘটা করে আমরা গনেশ পুজা করা থাকি। ব্যাবসা বানিজ্যের ক্ষেত্রে এই পুজার গুরুত্ব অনেক বেশি। ধন সম্পদ লাভ ও সুস্থ্য রোগ মুক্ত ভাবে বসবাস করার জন্যও এই পুজা করা হয়ে থাকে।

স/ এষ্