ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের স্মারকলীপি প্রদান

admin
মে ১৫, ২০১৭ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: বেতন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে ঝালকাঠিতে স্মারকলীপি প্রদান করেছে গ্রামপুলিম কর্মচারী ইউনিয়ন জেলা শাখা। গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপী প্রধান করা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মারকলীপি গ্রহন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ঝালকাঠি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান তালুকদার।

গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দফাদার ৩ হাজার ৪শত ও মহল্লাদারের ৩ হাজার টাকা বেতন পাই, যা দিয়ে আমাদের পরিবার সংসার চালাতে কষ্ট হয়। ছেলে মেয়েদের লেখা পড়া চলে না। আমাদের চতুর্থ শ্রেণির মর্যাদা দিলে অন্তত ছেলেমেয়ে নিয়ে বাঁচতে পারতাম।

গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের দাবিগুলো হলো চতুর্থ শ্রেনীর কর্মচারীর ন্যায়ে সমস্কেল প্রদান, অবসর ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান, প্রশিক্ষন সেন্টার স্থাপন এবং ছেলে মেয়েদের চাকুরিতে ১০% অগ্রাধিকার প্রদান। পুলিশ-আনসার বাহিনীর মতো রেশনের ব্যবস্থা করা দাবি জানায়।

স/এষ্