ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে করোনা সন্দেহে তিন বাড়িতে লাল পতাকা, ২২ জন হোম কোয়ারেন্টাইনে

admin
মার্চ ৩১, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটি উপজেলায় সর্দিজ্বর ও কাশি নিয়ে ভারত থেকে আসা এক ব্যক্তির শ্বশুর বাড়িসহ আশপাশের তিনটি বাড়িতে লাল পতাকা টানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার রাতে সতর্কতায় এই লাল পতাকা টানানো হয়।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সোমবার বিকেলে নলছিটি পৌরসভার অনুরাগ গ্রামের শ্বশুর জালাল শিকদারের বাড়িতে বেড়াতে আসেন জামাই হাবিবুর রহমান।তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

তিনি ভারতে থাকতেন। তবে সম্প্রতি তিনি দেশে আসেন। সর্দিজ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার তিনি শ্বশুর বাড়িতে আসলে স্থানীয়রা করোনা আতংকে উপজেলা প্রশাসনকে জানায়।রাতেই সতর্কতায় ওই ব্যক্তির শ্বশুর বাড়িসহ তিন বাড়িতে লাল নিশান টানিয়ে দেয়া হয়। তিন বাড়ির মোট ২২জন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি।

ওই তিন বাড়িতেই পৌরসভার পক্ষ থেকে ১০ কেজি করে চাল ২ কেজি ডাল এবং ৫ কেজি আলু পাঠিয়ে দেয়া হয়েছে। সেইসাথে সবাইকে ঘর থেকে বের না হতেও নির্দেশ দেয়া হয়েছে, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।

স/এষ্