ঝালকাঠিতে কঙ্কাল চুরির সময় জনতার হাতে চোর আটক
খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠীর নলছিটি কবর খুরে মৃতদেহের হাড় চুরির সময় হেলাল ভূঁইয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জনতা।
আটক হেলাল বরগুনা জেলার বামনা উপজেলার মতিউর রহমানের ছেলে।
শনিবার ভোর ৬টার দিকে নলছিটির সিদ্বকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, নলছিটির সিদ্বকাঠী ইউনিয়নে প্রায় দুই বছর আগে চৌদ্দবুড়িয়া গ্রামের হাওলাদার বাড়ির সোহেল হাওলাদার মারা যায়। ওই ব্যক্তির কবর খুড়ে মৃতদেহের হাড় চুরির সময় হেলালকে আটক করে।
উল্লেখ্য, নলছিটিতে বেশ কিছুদিন যাবত বিভিন্ন এলাকায় কবর থেকে মৃতদেহ চুরির ঘটনা ঘটছে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আ: হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শণ করেন। আটক হেলালকে নলছিটি থানায় নেয়া হয়েছে।
স/মা

