ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর ছাদ থেকে পরে শিক্ষার্থীর মৃত্যু

admin
অক্টোবর ২, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর ছাদ থেকে পরে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর এলাকার রূপনগর সড়কে বাড়ির ছাদে থাকা কবুতর ধরতে গিয়ে পা পিছলে নিচে পরে যায় কবুতর প্রেমী এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ (১৫)।

শুক্রবার রাত ১০ টায় ঘটনার পর আবিদকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষনা করেন।

নিহত আবদুল্লাহ আল আবিদ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২১ সালের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তার বাবা হেমায়েত হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছেন।

নিহতের বড় ভাই আব্দুল্লাহ আর আরাফাত বলেন, নিজের পালিত কবুতর ধরতে গিয়ে পা পিছলে দোতলার ছাদ থেকে পা পিছলে নিচে পরে যায়। এলাকাবাসী উদ্ধার করে আহত অবস্থায় আবিদকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায় ।চিকিৎসকের বরাত দিয়ে প্রতিবেশি মুরাদ বলেন, মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারনে আবিদের মৃত্যু হয়েছে। আবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/এষ্