ঢাকাবুধবার , ২৪ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে উচ্চ আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালী চক্রের হিন্দু সম্পত্তি দখল

admin
মে ২৪, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে উচ্চ আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালী চক্র হিন্দু সম্পত্তি দখলে নেমেছে এলাকার প্রভাবশালী ভূমি দস্যুরা এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তোভোগী পরিবার।

উচ্চ আদালতের আদেশ অমান্য করে ঝালকাঠিতে একটি হিন্দু পরিবারের জমিতে বালু ভরাট করে নির্মান কাজ করছে এলাকার প্রভাবশালী ভূমি দস্যুরা। এ ঘটনায় ভুক্তোভোগী পরিবারটি সদর থানায় লিখিত অভিযোগ করেছে। ঝালকাঠি পৌর এলাকার বাসন্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে।

লিখিত অভিযোগে জয়সেন গুপ্ত জানান, গত কয়েক বছর ধরে এলাকার ৫ ভাই আ: খালেক জমাদ্দার, আবুল কালাম (মানিক), ফারুক জমাদ্দার, জাহাঙ্গীর হোসেন লাল এবং আনোয়ার হোসেন জমাদ্দার তাদের পৈক্রিক সম্পত্তি ভোগ দখলের জন্য নানা পায়তারা চালিয়ে আসছে। প্রতিপক্ষরা ভুয়া কাগজপত্র তৈরি করলে বিষয়টি মামলা মোকদ্দায় গড়ায়। পরে মোকদ্দমাটি নিস্পত্তি না হাওয়া পর্যন্ত উচ্চ আদালত ওই স্থানে স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু এ আদেশ বারবার অমান্য করে প্রতিপক্ষটি হিন্দুর জমি দখল করতে অপচেষ্টা চালিয়ে আছে। স্থানীয় পৌরসভা এবং থানা পুলিশ অনেকবার ভূমিদস্যুদের কাজও বন্ধ করে দেয়। সর্ব শেষ গত দুই দিন ধরে বিরোধীয় ওই জমিতে স্থানীয় প্রভাবশালী চক্রটি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সহায়াতায় আবারও দখলের অপচেষ্টায় মেতেছে। তারা আবারও বালু ভরাব শুরু করলে পুলিশ বুধবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

এ ব্যপারে মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বলেন, মোকদ্দমার জমিতে বালু ভরাট করা হয়নি। আমরা মাদ্রাসা কতৃপক্ষ মামলার জমি ক্রয় করিনি। জমাদ্দারদের জমি কিনে বালু ভরাট করছি।

স/এষ্