ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে ঈদ বাজার নজরদারিতে নয়া কৌশলে পুলিশ

admin
জুন ৮, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার বিভিন্ন পয়েন্টে ঈদুল ফিতর উপলক্ষ্যে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে এবং ঈদ বাজারে আসা জনসাধারণকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। আর পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সচেতন মহল।

পুলিশ সূত্রে জানাগেছে, জেলা শহরের প্রবেশদ্বার সুতালড়ি এলকার পুলিশ লাইনসের সামনে, গাবখান ব্রিজ টোল ঘর, কলেজ মোড়, পুলিশ সুপার কার্যালয়ের সামনে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কার্যালয়ের সামনে, বায়তুল মোকাররম চৌমাথা, কাপুড়িয়া পট্টির মোড়, নলছিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং রাজাপুর উপজেলা সদরে একাধিক পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া চলছে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, কোন প্রকার অপরাধ সংগঠিত হলে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া সম্ভব না হলেও পরবর্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান জানান, ঈদ মার্কেট উপলক্ষ্যে যে সব স্থানে বেশি লোকের সমাগম হয় সে সব স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে চুরি, ছিনতাইসহ কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে। সিসি ক্যামেরা লাগানোর পরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও বাড়েছে, বলেন ওই পুলিশ কর্মকর্তা।

স/এষ্