ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ইয়াবা সেবনে পুলিশ সদস্যসহ তিনজনকে ভ্রাম্যমান আদালতে সাজা

admin
অক্টোবর ৪, ২০১৭ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে এক পুলিশ সদস্যসহ তিনজনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডিতরা হলেন সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের কীর্ত্তিপাশা গ্রামের নিরোধ দাসের ছেলে পুলিশ সদস্য সুজয় দাস (৩৫), একই গ্রামের বেল্লাল সরদারের ছেলে সুজন সরদার (২২) এবং শহরতলীর বিকনা গ্রামের রব মৃধার ছেলে সাইদুল মৃধা (৪০)।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুজ্জামান জানান, গোপন সংবাদে মঙ্গরবার রাতে শহরের কলেজ মোড় এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবন অবস্থায় প্রথমে এদের আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত রাত ১০টা দিকে এদের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেন।

পরিদর্শক কামরুজ্জামান আরও জানান, দন্ডিত পুলিশ সদস্য সুজয় ঢাকায় পুলিশ লাইনসে কনস্টবল পদে কর্মরত। পুজোর ছুটিতে সে গ্রামের বাড়িতে এসে ইয়াবা সেবন অবস্থায় ধরা পড়েন।

স/মা