ঢাকাসোমবার , ২৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

admin
এপ্রিল ২৩, ২০১৮ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাবখান ব্রীজ এলাকায় জমি-জমা দ্বন্ধে ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাকির হোসাইনের বিরুদ্ধে এন্তার অভিযোগ পাওয়া গেছে।
এ.কে.এম জাকির হোসাইন সদর উপজেলার ৮নং গাবখান ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান।
শুক্রবার সকালে গাবখান ব্রীজের পশ্চিম ঢাল সংলগ্ন মিজান তাদের পৈত্রিক সম্পত্তিতে ঘর তোলতে গেলে ইউপি চেয়ারম্যান তার লোকজন দিয়ে বাঁধা দেয়।
জমির মালিক আউয়াল বলেন, এটা আমার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আমরা ভোগ দখল করে আসছি সেখানে আজ সকালে ঘর তোলতে গেলে ইউপি চেয়ারম্যান তার লোকজন দিয়ে বাঁধা দেয় পরে সে ৪০ হাজার টাকা দাবী করেন।
মিজান জানান, টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন বলেন জমি তার সে শুধুমাত্র মিথ্যা মামলায় হয়রানীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। যার ফলে থানা কতৃপক্ষ শুক্রবার বিকেল ৪ টার সময় ইউপি চেয়ারম্যান জাকির ও প্রতিপক্ষ মিজানদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকেন।
এব্যাপারে মিজান চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। মিজান আরও জানান, এই জমিকে কে›্দ্র করে ইতিমধ্যে গত ১৯ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে তার পিতা আউয়াল এর উপর হামলা করার অভিযোগে সদর থানায় চেয়ারম্যানের সমর্থক সুরুজ খানকে প্রধান আসামী করে ৫ জনের নামে এজাহার দায়ের করেন। (যার নং-১২) মামলাটি পুলিশ তদন্ত শেষে চার্জশীট আদালতে দাখিল করেছে বলে জানান ভুক্তভোগী মিজান।

স/এষ্