ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা : বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আজ সকালে ডিসি অফিসের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এতে জাতীয় মহিলা সংস্থা, টিআইবির সচেতন নাগরিক কমিটি, এডাব, নাগরিক উদ্যোগ, দ্যা হাঙ্গার প্রজেক্ট, ব্র্যাক, ভোস্ট, আশা, জাগো সেন্টার, বন্ধন মহিলা ও শিশুকল্যাণ সংস্থা ও দেশবাংলা ফাউন্ডেশনসহ বিভিন্ন নারী সংগঠন, এনজিও ও সামাজিক সংস্থা অংশ নেয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, জাগো ফাউন্ডেশনের নাদিরা ববি ফারজানা, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, নাগরিক উদ্যোগ এর সমন্বয়কারী রেজবাউল কবির প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধনে নারী-পুরুষের সমতায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
স/শা

