ঝালকাঠি প্রতিনিধি: চলমান শুদ্ধি অভিযানে সাধারন মানুষের মুখে সুস্পষ্ট ভাবেই ফুটে উঠেছে মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে নির্যাতনকারী নুর হোসেন আকনের নাম।বর্তমানে তিনি ধাঁনসিরি ইউনিয়ন আওআমীলীগ সাধারন সম্পাদক,মানুষের মুখে মুখে ঝালকাঠিতে শুরু হয়েছে অনেক অনুপ্রবেশকারীর নাম।
মনে প্রাণে আওয়ামী লীগ করেন এমন অনেকে কতিপয় নেতার চক্ষুশুল হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন।
সাধারন মানুষের ভাষ্য, সুযোগ বুঝে ঢুকে পড়েছেন ক্ষমতাসীন দলে এমন একজন পাল্টিবাজ নেতা নুর হোসেন আকন। এ অবস্থা মূল দলে যেমন রয়েছে তেমনি অঙ্গ সংগঠন এমনকি পেশাজীবী সংগঠনেও আছে।
চলমান শুদ্ধি অভিযানে ত্যাগী নেতাকর্মীদের মনে ফের জেগেছে নতুন আশা ভরসা। ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে এ নিয়ে ঝালকাঠির সদর উপজেলার সর্বত্র চলছে আলোচনা।যারা অভিমানে দূরে ছিলেন তারা নতুন কওে ফের স্বপ্ন দেখছেন প্রিয় দল নিয়ে। বিশেষ করে দলের কাউন্সিল নিয়ে আশাবাদি হয়ে উঠছেন তারা।
স্থানীয় আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের অভিযোগ, বিএনপি জামাত জোট সরকারের আমলে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন প্রভাবশালী মহল তাদের মধ্যে অনেককে অবজ্ঞা এবং অবমূল্যায়ন করেছে। ত্যাগীদের বিপরীতে প্রভাবশালীদের ঘনিষ্টজন ও পছন্দের নেতাকর্মীদের বিভিন্ন পদে রেখে ঘোষণা করা হয় কমিটি। এমনকি ভিন্ন দল করা সুযোগ সন্ধানীরাও দলে প্রবেশ করে পদ টিও পেয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ রয়েছে, জেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আহসানকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তৎকালীন জাতীয় পার্টির স্থানীয় নেতা নুর হোসেন আকনের নির্দেশে প্রকাশ্যে মারধর অপমান অপদস্থ করা হয়।
এমনকি আ’লীগের আফিস ভাঙ্গচুর করে তারা। আ’লীগের উন্নয়ন কর্মকান্ডের ভিত্তিফলক ভাঙ্গচুর করা হয় সেসময়ে। ইউনিয়নের ত্যাগী পুরাতন অওয়ামীলীগ নেতাকর্মীরা এসব ঘটনার আজও নিবর স্বাক্ষী। এই বিষয়টি তৎকালনি সময়ে বর্তমান ঝালকাঠি নলছিটি ২ আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) অবগত হন। কিন্তু সেই নুর হোসেন আকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপুর্ন পদ পেয়ে দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের কাছে আরো জানাগেছে, নুর হোসেন সেক্রেটারী পদ পাওয়ার পরই তিনি ঘোষনা দিয়েছিলেন ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইউসুফকে মারার জন্যই আমি পদ পেয়েছি।
ক্ষমতা পাওয়ার পর পরই আর্থিক সচ্ছলতা ফিরতে শুরু হয়। তারপর শুরু হয় ক্ষমতার অপ-ব্যাবহার। জাতীয় পার্টি থেকে উঠে আশা হাইব্রিড নেতার এক ভাই জামাত নেতা একজন বিএনপির সক্রিয় নেতা ও বড় ভাই ওয়ার্ড আ’লীগের সভাপতি এবং একি সাথে তিনটি ওয়ার্ডের সরকারের ১০টাকা মুল্যের দুঃস্থ্যদের চালের ডিলার। ইউনিয়নের ত্যাগীদের কোনঠাসা করে চলে তার রাম রাজত্ব।
উদাহরণ হিসেবে স্থানীয়রা বলেন আকলিমা খাতুন দুঃস্থ্য মহিলা কল্যান সংস্থার নামে লক্ষ লক্ষ টাকার বানিজ্যের ঘটনাও ঘটিয়েছেন তিনি।যার কার্যক্রম মাসিক ৫০ টাকা জমা নেয়া হতো এর বিনিময় গ্রাহকরা পেতো ঈদ ও কোরবানী উপলক্ষে দলের দেয়া লুঙ্গি,শাড়ি।
বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হতে তোড়জোর শুরু করেছেন।ঐতিহ্যবাহী ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের আওয়ামীলীগ এর নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পুরাতন নেতাকর্মীরা জানিয়েছে,নুর হোসেন আকনকে আওয়ামীলীগ এর গুরুত্বপুর্ন্য পদে যাতে দেখতে না পাই।
আ’লীগের অনুপ্রবেশকারী ও মুক্তিযোদ্ধাকে নির্যাতনকারী নুর হোসেন আকনকে আইনের আওতায় এনে স্থানীয়দের জুলুম মুক্তিযোদ্ধাদের নির্যাতনকারী ও শিক্ষকদের মারধর করা অপরাধে দৃষ্টান্তমুলক সাজা চান।স্থানীয়রা আরো বলেন অন্যের জমি দখল,মানুষকে জুলুম,হুমকি, সহ হাজারো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স/এষ্

