ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝাউডাঙ্গা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও পলিথিন উদ্ধার !

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ও পলিথিন উদ্ধার করেছে সীমান্তরর্ক্ষী বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুশখালি মোড় এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার বাসারাত জানতে পারেন যে ওই মোড় এলাকা দিয়ে কয়েকজন মাদক চোরাকারবারীরা ভারত সীমান্ত থেকে অবৈধভাবে ফেন্সিডিল ও পলিথিন নিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করছে। এসময় সীমান্ত এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা কালে তার নেতৃত্বে ওই মোড়ে টহলরত অবস্থায় মাদক চোরাকারবারীদের তাড়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ২৮৮বোতল ফেন্সিডিল ও ৩বস্তা পলিথিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। সীমান্তে বিজিবি’র অভিযানের ফলাফল হিসেবে মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে এবং উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা বিজিবি’র হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা যায়।

স/মা