ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝাউডাঙ্গায় ছিদ্দিক হাজীর ছেলে শারিফুলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ!

admin
আগস্ট ২৬, ২০১৭ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের শারিফুল ইসলামের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে। সে ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট সুনামধন্য ব্যবসায়ী হাজী আবু বক্কর ছিদ্দিকের বড় ছেলে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সদর থানার বাঁশদহা ইউনিয়নের বায়সা গ্রামের ইকবল হোসেনের বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে গরুটি চুরি হয়ে যায়। গরুর মালিক ইকবল হোসেন জানান, কে বা কারা বৃহস্পতিবার রাতের কোন এক সময় গরুর গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে গেছে। তিনি ভোর রাতে গরুর ঘরে যেয়ে দেখেন তার গরু নেই। অনেক স্থানে খোঁজাখুজির পর গরুটি গোবিন্দকাটি গ্রামের হাজী আবু বক্কর ছিদ্দিকের বাড়িতে পাওয়া যায়। পরবর্তিতে গোবিন্দকাটি ইউপি সদস্য ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ছিদ্দিক হাজীর বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে গোবিন্দকাটি ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিদ্দিক হাজীর বাড়িতে এসে গরুটি সদর থানার এসআই সোহরাব হোসেন থানায় নিয়ে যায়।

চুরি হওয়া গরুটির বিষয়ে থানার এসআই সোহরাবের কাছে জানতে চাইলে তিনি বলেন মালিক ইকবল হোসনসহ গরুটি থানায় রাখা আছে। চোর শারিফুল ইসলামের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। গরু চুরির বিষয়ে এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, ছিদ্দিক হাজীর ছেলে শারিফুল ইসলাম একজন মাদকসেবী ও ব্যবসায়ী। মাদক সেবন করার জন্য টাকা জোগাড় করতে না পেয়ে সে গরুটি চুরি করেছে। তার বিরুদ্ধে এরকম অনেক অপকর্মের অভিযোগ আছে। তাছাড়া তার পিতা একজন ব্যবসায়ী ও হাজী মানুষ। তার পিতার এলাকায় ব্যাপক সুনাম আছে। গরু চুরির বিষয়ে চোর শারিফুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি পুলিশ ও সাংবাদিক দেখে পালিয়ে যান।

স/মা