মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলার নয়াপাড়া গ্রামের হারাবতি নদীর ব্রীজ থেকে পড়ে পানিতে ডুবে লুতফর রহমান(৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার নয়াপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে বাড়ির পাশের নদীর ব্রীজ থেকে অসাবধানতায় সবার অজান্তে নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবার ওই যুবককে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা হাসপাতাল এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/এষ্

