ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জয়দেবপুরে লকডাউন কাগজে কলমে, বাস্তবতা ভিন্ন

admin
মে ১৭, ২০২০ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাহিন সরকার : গাজীপুরে করোনায় মোট আক্রন্ত ৫৭০ জন। করোনার রেড জোনেই রয়েছে গাজীপুরের নাম। করোনা পরিস্থিতি মোকাবেলায় গাজীপুরে চলছে লকডাউন। কিন্তু জয়দেবপুরে রবিবার সকালে দেখায় যায়, ঘরে বন্ধী থাকার নিয়ম কাগজে কলমে।

সবাই নিজের ইচ্ছামত শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াছে। এটিএম বুর্থের দীর্ঘ লাইন, রেল গেট এলাকা বা টিসিবির পন্য নিতে উপচে পড়া মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে স্থানীয় মানুষ করোনা এবং নিয়ম দুটোকেই বুড়ো আঙ্গুল দেখিয়েছে। কোন প্রকারের দূরত্ব না মেনেই চলছে নিত্য দিনের সাধারণ কাজ।

পুরো জেলায় এখন পর্যন্ত মোট ৫৭০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাজীপুর সিটি ও সদরে ৭০ জন। এ পর্যন্ত মোট ২৭ জন পোশাক কর্মীও আক্রান্ত হয়েছেন। দিন দিন আক্রান্তের হার বেড়েই চলছে। যেভাবে ওয়ার্ড ও থানাভিত্তিক করোনা রোগী বাড়ছে এতে শতভাগ লকডাউন না দিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দেবার আশঙ্কা রয়েছে স্বাস্থ্য বিষেজ্ঞদের মন্তব্য।

স/এষ্