ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় জোরপূর্বক ভোগদখলকৃত তফসিল বর্ণিত সম্পত্তিতে আনাধিকার প্রবেশ করে মাটি কেটে ইট ভটা তৈরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে ঝালকাঠি বিকনার মোঃ আতিকুল ইসলাম হৃদয় পিতা, মোঃ আবু মসাদ্দেক আলী এই মর্মে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে হৃদয় জানায়, মৌজা বিকনা জে, এল নং ১০০ এস, এ খতিয়ান নং ৬৫০, হালদাগ নং ৪৩৪,৪৩৫ তফসিল বর্ণিত সম্পত্তিতে আমার মা ক্রয়সুত্রে মালিক হওয়ায় দীর্ঘদিন যাবৎ আমরা উক্ত সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করিতে থাকলেও আমাদের প্রতিবেশী ১। মোঃ মনির হাওলাদার পিতা, মোঃ আজিজ হাওলাদার ২। মোঃ হিমেল হাওলাদার, পিতা মোঃ মির হাওলাদার, জোরপূর্বক আমাদের ভোগদখলকৃত তফসিল বর্ণিত সম্পত্তিতে আনাধিকার প্রবেশ করে মাটি কেটে ইটভটা তৈরি করিয়াছে তাহাতে আমরা বাধা দিলে উপরে লিখিত ব্যাক্তিরা ও তাহাদের সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের সাথে নিয়ে আমাদের জীবোণ নাশের হুমকি দিয়া জোরপূর্বক মাটি কেটে ইটভটায় ইট পোড়াইতেছে। ইট পোড়ানো কাজে বাধা দিলে শান্তিবঙ্গের আশু সম্ভবণা আছে বিধায় আমি বাধ্য হয়ে প্রয়োজনই আইনগত ব্যবস্থা গ্রহণের আবশ্যকতায় আপনার বরাবরে আনয়ন করিলাম।
ঝালকাঠি থানার এএসআই আনোয়ার হোসেন বৃহস্পতিবার ঘটনাস্থান পরির্দশন করেছে। তিনি জানান, এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স/বাবু

