জেলা যুবলীগের যুগ্ন আহবায়কের উদ্যোগে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
এস এম মেহেরাব হোসেন মেহেরপুর :মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা।
এসময় জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে সেখানে কেক কাটা হয়।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদস্য নাসিরউদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সাইফুল সহ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
স/অ

