জেলা যুবদলের সভাপতি‘র উপর মিথ্যা
মামলা প্রত্যাহারে দাবীতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল
ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহ জেলা (উঃ) যুবদলের সভাপতি মোঃ শামছুল হক (ভিপি) শামছুসহ যুবদল ও ছাত্রদল নেতাদের বিরোদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে ১১ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদলের যৌথ উদ্দ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিল শেষে উত্তর বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আনোয়ারুল ইসলাম কামাল, যুবনেতা সাহেব আলী, আনোয়ার মেম্বার, সোহেল মেম্বার, আনোয়ার হোসেন মীর সবুজ, পলাশ ভান্ডারী, মোজাম্মেল হক রাসেল, শহিদ, সাবেক ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মামুন, এম এ বাশার ঝুলন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রক্তিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতালিব শিকদার, একেএম রাশেদ, যুগ্ম আহবায়ক পৌর ছাত্রদল কাউছার আহাম্মেদ পিয়েল, যুগ্ম আহবায়ক কলেজ ছাত্রদল এমদাদুল হক এমদাদ, মনির খান , ছাত্রদল নেতা রাসেল, শামিম খান, সালমান আল শাহরিয়ার, আমিনুল শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি শামছু),যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক ও সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু‘র উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান।
স/বি

