কুষ্টিয়া প্রতিনিধি॥ শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির সুষ্ঠ বিতরণ বিষয়ে কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্দ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর নাশিদ কায়সার রিয়াদ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউডিসি দের চৌকস ও আধুনিক হবার জন্য তাগিদ দেন। ডিজিটালের যে সুবিধা শিওরক্যাশ এনেছে তা ইউডিসিদের মাধ্যমে গ্রাহকের দারপ্রান্তে পৌছানোর জন্য কাজ করার নির্দেশ দেন।
শিওরক্যাশের সকল কার্যক্রম ইউডিসিদের অংশগ্রহনে ও সহযোগীতার প্রতিশ্র“তি পূর্বক একটি যুগউপযোগী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন শিওরক্যাশের রিজিওনাল ম্যানেজার এম এম সারাফাত হোসেন। শিওরক্যাশের পক্ষে আরো উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মেহেদী ফাহাদ বিন আজাদ, টেরিটোরি ম্যানেজার মো. শাহিন কামাল এবং ডিষ্ট্রিবিউটর ফারুকুজ্জামান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এষ্

