ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান এবং যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ সাবাজ খান সন্মেলনের মাধ্যমে সংগঠনের দায়িত্ব পাওয়ার পর সাতক্ষীরায় আগমন উপলক্ষে কলারোয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। জেলা নেতাদের আগমন ঘিরে সাধারণ কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছাসে মুগ্ধ হন তারা। সোমবার ঢাকা থেকে গাড়ি বহর নিয়ে দুপুরে সাতক্ষীরায় এরিয়ার মধ্যে আসলে জেলা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা মটরসাইকেল শোভাযাত্রায় তাদের স্বাগতম ও ফুলের শুভেচ্ছা জানায়।
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলের নেতৃত্বে জেলার নব গঠিত কমিটির সভাপতি/ সম্পাদকসহ সফর সঙ্গীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে নেতৃবৃন্দ মুগ্ধ হয়ে তাদেরও ফুল দিয়ে বরণ করেন।
এ দিকে কলারোয়াতে আসার পথে ইউরেকা তেল পাম্পের সামনে জেলা নেতৃবৃন্দর গাড়ি বহন থামিয়ে জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেনের পক্ষ থেকে সাবেক সভাপতি মাসুম, সরোয়ার নব গঠিত কমিটিকে অভিনন্দন জানানো হয়। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন।
এর কিছু সময় পর গাড়ি বহন নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সামনে আসলে উচ্ছুখ নেতৃবৃন্দ তাদের গাড়ি থেকে নামিয়ে আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কার্য্যালয়ে নিয়ে আসেন। পরে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন জেলার নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টি খাওয়ান। সাথে সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন জেলার নব গঠিত কমিটির সভাপতি/সম্পাদককে মিষ্টি খাওয়ান।
এদিকে নব গঠিত জেলার সভপতি/সম্পাদক সাতক্ষীরায় আগমনকে ঘিরে উচ্ছুখ নেতাকর্মীরা মটর সাইকেল শোভা যাত্রায় বেলতলায় আনতে গিয়ে কাজীরহাট ইট ভাটার সামনে এক মটরসাইকেল সড়ক দূর্ঘটনায় আহত হন সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিটন। তিনি হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়ে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে চলে আসেন।
স/এষ্

