ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেরুজালেমকে রাজধানী ঘোষণার প্রতিবাদে উত্তাল ফ্রান্স

admin
ডিসেম্বর ১০, ২০১৭ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে  ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে ফ্রান্সে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘প্লাস দ্য লা রিপাবলিক’ চত্বরে শনিবার হাজার হাজার লোক জড়ো হয়ে এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ জানায়।

ফিলিস্তিনের পতাকা, ট্রাম্পের ব্যাঙ্গাত্মক পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে নানা স্লোগান দিতে থাকে তারা।

সমাবেশে বক্তারা ট্রাম্পকে বিশ্বে ‘শয়তানের দূত’ আখ্যা দিয়ে বলেন, তিনি এর মাধ্যমে সারাবিশ্বে বিষ ঢুকিয়ে দিচ্ছেন। বিশ্বকে অস্থিতিশীল করে তুলছেন।

স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প।

ইসরায়েল ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানালেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। তার এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন ফিলিস্তিনিরা।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাও।

স/মা