ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেডিসি পরীক্ষার্থী উত্তরপত্র চুরির দায়ে বহিষ্কার

admin
নভেম্বর ২, ২০১৯ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিন আজ শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রতারণার আশ্রয়ে একাধিক উত্তর পত্র সংগ্রহের দায়ে জেডিসি’র ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন কর্তৃপক্ষ। ওই পরীক্ষার্থী আমতলী কামিল মাদরাসার ছাত্র।

জেডিসি’র মোরেলগঞ্জ সদরের ১ নং কেন্দ্রের ৫ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল ওই পরীক্ষার্থী। এ কেন্দ্রে ১১৮১ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।
এ সম্পর্কে কেন্দ্র সচিব অধ্যক্ষ ফখরুল ইসলাম বলেন, অসদুপায় অবলম্বন ও কেন্দ্রের শৃংখলা ভঙ্গের দায়ে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ বলেন, ওই পরীক্ষার্থী দুটি উত্তর পত্র নিয়ে একটি বাইরে পাঠানোর চেষ্টা করেছিল।

স/এষ্