ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জীবিত খেলতে এসে নিহত

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন নিমতলা মুন্সিপাড়ার পোর্ট মার্কেট এলাকায় বাসা থেকে খেলতে এসে প্রথম শ্রেণির ছাত্র ফাহাত (৭)। কিন্তু ঘাতক ট্রাক এক মুহুর্তেই তার প্রাণ কেড়ে নিল। আজ বিকালে ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় ফাহাত। নিহত ফাহাত একই স্থানীয় মো. বাহারের একমাত্র ছেলে। নিহত ফাহাতের বাবা মো. বাহার বলেন, দুপুরে স্কুল থেকে ফিরে সে খেলতে বের হয়েছিল। পরে খবর পেলাম আমার ছেলেকে ট্রাক ধাক্কা দিয়েছে। চমেক হাসপাতালে এসে দেখি আমার ছেলে বেঁচে নেই। ট্রাক আমার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে। আমি এর বিচার চাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, বন্দর থানাধীন নিমতলা এলাকায় ট্রাকের ধাক্কায় ফাহাত নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুল ইসলাম বলেন, ট্রাক ও চালককে চালককে গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/শা