ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জিম্বাবুয়েতে ধরাশায়ী লঙ্কা

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

হার দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করলো হাথুরু বাহিনী। নিজেদের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরেছে শ্রীলঙ্কা।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রানেই থামে লঙ্কানদের রানের চাকা। ফলে ১২ রানের জয় পায় জিম্বাবুয়ে।

নতুন কোচ, প্রথম ম্যাচ, নতুন অধিনায়ক, নতুন ভিশন সবই ব্যর্থ লঙ্কানদের।

চন্দিকা হাতুরেসিংহের অধিনে প্রথম ম্যাচে লঙ্কান বোলাররা খুব ভাল না করলেও উড়ন্ত সূচনা এনে দেয় লঙ্কান দুই ওপেনার। কিন্তু হঠাৎই যেন তাসের ঘরের মতো ভেঙ্গে পরে লঙ্কান ব্যাটিং লাইনআপ। ২৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভারেই দু’ওপেনার তুলে ফেলেন ২৮ রান। পঞ্চম ওভারের ৪র্থ বলে ১১ রান করে জার্ভিসের বলে আউট হয়ে ফিরেন থারাঙ্গা। এক ওভার পরেই কোন রান না করেই চাতারার বলে আউট হয় কুসাল মেন্ডিস।

অন্যদিকে খুনে মেজাজে আরেক ওপেনার কুসাল পেরেরা। মাত্র ৩৩ বলে ২ ছক্কা ও ৬ চারে তুলে নেয় ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি। অর্ধশত রান করার পরই অনেকটা খেই হারিয়ে ফেলেন পেরেরা। পরের ৩০ রান করতে খেলেন ৫০ বল। শেষ পর্যন্ত সিকান্দার রাজার বলে ৮০ রানে আউট হয় লঙ্কান এই ওপেনার।

পেরেরার বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি অধিনায়ক ম্যাথিউস। ৬৪ বলে মাত্র ৪২ রান করে সাজঘরের পথ ধরেন এই অলরাউন্ডার। দলীয় ১৮১ রানের মাথায় ৩৪ রান করে অধিনায়কের দেখানো পথে হাটলেন চান্দিমাল। দুই ওভার পরেই ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেমারের শিকার হয়ে আউট হয় গুণারত্নে। ক্রেমারের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে হাসারাঙ্গা। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। ১ ওভার ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

এর আগে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সর্বশক্তি নিয়ে দলটির হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। দলকে দারুণ সূচনা এনে দেন তারা। দলীয় ৭৫ রানে থিসারা পেরেরার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মির। ফেরার আগে ৩৭ বলে ৫ চারে ৩৪ রান করেন এ ওপেনার।

তবে মাসাকাদজা-মিরের দেখানো পথে হাঁটতে পারেননি ক্রেইগ অরভিন। দলীয় ৮৫ রানে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। এর পর ব্রেন্ডন টেলরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাসাকাদজা। ধীরে ধীরে রূদ্রমূর্তি করেন তিনি। টেলরও তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন। কিন্তু হঠাই খেই হারিয়ে ফেলেন মাসাকাদজা। দলীয় ১৪২ রানে অসেলা গুনারত্নের শিকার হয়ে ফেরেন তিনি। অবশ্য ফেরার আগে নিজের জাত ঠিকই চিনিয়েছেন। ৮৩ বলে ১০ চারে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এ ওপেনার।

স/এন