ঢাকাশুক্রবার , ১৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জামিনে মুক্তি পাওয়াই আশুলিয়ায় ইউপি সদস্যকে ফুল দিয়ে বরণ

admin
মে ১৯, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া থেকে আবুল কাশেমঃ উল্লেখ্যঃ যে সাভারে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে ঝুঁট ব্যবসা নিয়ে বিবেধ ছিলো। গত ২৯ মার্চ বিকেলে নয়ারহাট বাজার এলাকায় মোয়াজ্জেমের লোকজনের সঙ্গে পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানের লোকজনের সাথে ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে গুলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রহিম নামের এক ব্যবসায়ী নিহত হন। এর পরের দিন আশুলিয়া থানায় নিহতের ভাই সুমন পন্ডি ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ৩নং ওয়ার্ড মেম্বর শফিউল আলম সোহাগসহ মোট ১৪ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করা হয়।
উক্ত মামলায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর শফিউল আলম সোহাগ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়াই তাকে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী। শুক্রবার সকালে নবীনগর বাসষ্ট্যান্ড থেকে এ ইউপি সদস্যকে ফুলের মালা পরিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এ র‌্যালিটি বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে পরে কুরগাঁও এসে শেষ হয়।
এ সময় ছাত্রলীগের আশুলিয়া থানা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এসএ শামীম বলেন, ব্যবসায়ী রহিমকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আটক করে বাংলাদেশের আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হোক এবং যারা নিরাপরাধ তারা যেন এ মামলা থেকে দ্রুত অব্যাহতি পান।

স/এষ্