জামালপুরের বকশীগঞ্জে ভোট কেন্দ্রে আগুন, ওসিসহ ১০ পুলিশ আহত
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন (মোটরসাইকেল) ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান (নৌকা) সর্মথকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটসহ অন্তত ১০পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে । বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতাউর রহমান বলেন, ঘটনার পর থেকে কেন্দ্রের ভোটগ্রহন বন্ধ রাখা হয়েছে।
স/এষ্

