চমক প্রতিবেদক :
চাঁদপুরের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিসংখ্যানবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের প্রাক্তন সদস্য ও ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ-সদস্য অধ্যাপক ড. এম কবির আর নেই (ইন্না লিল্লাহে… রাজিউন)। আজ (০৮ মে ) মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে এই প্রথিতযশা গবেষক দুই পুত্র, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ডাঃ রাসেল কবির আমেরিকা প্রবাসী এবং ছোট ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার আবির হাসান লন্ডন প্রবাসী। মরহুমের লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং আগামী কাল তাঁর দুই পুত্র দেশে ফিরে আসলে চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
১৯৪৬ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন রুপসার জামালপুর গ্রামে এই প্রখ্যাত গবেষক জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ড. জয়নাল আবেদীন এবং মাতা মরহুমা সাবেদা খাতুন। তিনি ১৯৬০ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক, ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে ¯œাতক ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ও ১৯৮০ সালে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. এম কবির ১৯৬৭ সালে তাঁর কর্মজীবন শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে। এরপর ১৯৭০ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ড. এম কবির ১৯৭৩ সালে পিএইচডি ডিগ্রি লাভের জন্য যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান। ১৯৮১ সালে দেশে ফিরে পুনরায় যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এবং ২০১২ সালে অধ্যাপক হিসেবে অবসর নেন। এসময় তিনি পরিসংখান বিভাগের চেয়ারম্যান ও গানিতিক পদার্থবিদ্যা অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে ড. এম কবির জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিশ্বব্যাংক, ইউএসএআইডি, ইউএনডিপি, এডিবি, ইউএনএফপিএ ও ইউনিসেফের সঙ্গে গবেষক হিসেবে কাজ করেছেন। তাঁর প্রকাশিত বই রয়েছে দুইটি এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৫০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
স/এষ্

