ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাবিতে ৪৬তম অাবর্তনের ভিন্নধর্মী উৎযাপন

admin
এপ্রিল ২৩, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

অাব্দুল মান্নান:

অামি যত তম ব্যাচ (অাবর্তন) অামার ভর্তি হওয়ার তারিখ থেকে তত তম দিনকে ব্যাচ-ডে বলি। এভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীনরা তাদের ব্যাচের সংখ্যা এবং ভর্তি হওয়ার তারিখ থেকে ব্যাচের সংখ্যার দিনকে উৎযাপন করে। বলা চলে এক সংস্কৃতিতে রূপ নিয়েছে এটি। এ অায়োজনটি  বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম অায়োজন যার অায়োজকরাই নবীন।

অায়োজন সম্পূর্ণ করার জন্য তোলা হয় চাঁদা করা হয় সিটিং-মিটিং। ব্যাচডে-তে  থাকে কেক কাটা থেকে অানন্দ র্যালি অার রং মাখামাখি থেকে বিভাগ-ব্যাচের নাম লিখে রাস্তায় দেয়ালে প্রিন্টিং অবশেষ খাওয়া-দাওয়া। র্যালি পুরো ক্যাম্পাসে ঘুরে সাথে ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তাল অার রংচঙে হলিউৎসব প্রায়। এভাবে ব্যাচডে কে স্বরণীয় করে রাখার প্রয়াস।

২৩ এপ্রিল তারিখটি বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের ৪৬তম দিন (ব্যাচ ডে)। তবে গতানুগতিক উৎযাপন নিয়ম থেকে একটু ভিন্নধর্মী অায়োজনে ব্যাচডে উৎযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ৪৬তম অাবর্তনের কিছু শিক্ষার্থী।

তাদের অায়োজন ছিলো বিশ্ববিদ্যালয়ে চা-বাদাম বিক্রি করে, টোকাই  এবং বিভিন্ন হলের ক্যান্টিনে,  বটতলায় খাবারের দোকানে কাজ করে এমন (সুবিধা বঞ্চিতদের)  ছেলেদের সাথে নিয়ে। ২৩ এপ্রিল বিকেল তিনটায় কেক কাটার মধ্যদিয়ে শুরু তার পর সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে রঙ পেন্সিল বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হিরকরাজার দেশে চলচ্চিত্র প্রদর্শন।

বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এ ভিন্নধর্মী অায়োজনের অায়োজকদের মধ্যে একজন ৪৬তম অাবর্তনের রেজিনা অাহমেদ স্বর্ণা। তিনি বলেন- মানুষ সহজে ট্রেন্ডের বাহিরে যেতে চায় না, অামরা ৪৬ ব্যাচের ৩০ জনের মতো এ কাজ করেছি। তবে অনেকে পরবর্তীতে যুক্ত হয়েছে।

স/ এষ্