ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলং ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

admin
নভেম্বর ৩০, ২০১৯ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জাফলং বাজারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্ব জাফলং ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্ব জাফলং শাখার আহ্বায়ক মো. আবুল খায়ের ও সম্মেলন বাস্তবায়ন কমিটির মো. মোস্তাফিজুর রহমান পৃথকভাবে প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য হাসান আলী’র পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার হাজী আব্দুল হক।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. ছালাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক মো. জবরুল ইসলাম।

আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, পূর্ব জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার আলাউদ্দিন, জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, জাফলং যুবলীগের আহ্বায়ক মো. আফাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসাইন, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন মিয়া প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জাফলং ইউনিয়ন আওয়ালীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোসলেম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্ব জাফলং শাখার কমিটি ঘোষণা করা হয়।

স/এষ্