ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে স্ত্রীর মৃত্যু শোকে গুলি করে স্বামীর আত্মহত্যা

admin
মার্চ ৭, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নকশিয়া পুঞ্জিতে স্ত্রীর মত্যু শোকে কাতর হয়ে নিজের লাইসেন্স করা একনলা বন্দুক দিয়ে গুলি করে শ্যামল নায়াং নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত শ্যামল নকশিয়া পুঞ্জি এলাকার উচাই খাসিয়ার ছেলে ও আদিবাসি নেতা শেফাল জমিদারের পিতা। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় ৩ দিন পূর্বে শ্যামল নায়াং’র স্ত্রী মারা যান। সেই শোকে কাতর হয়ে সোমবার গভীর রাতে শ্যামল নায়াং নীজের এক নলা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মত্যা করেন। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে গিয়ে শ্যামল’র মৃতদেহ দেখতে পায়। পরে তারা থানা পুলিশকে খবর দিলে থানার এস.আই হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে বন্দুকটি জব্দ ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার খবর পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার ও আত্মহত্যায় ব্যবহৃত বন্দুকটি জব্দ করেছে।

স/শা