♦ শাহ আলম,গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জাফলংয়ে খাদ্যে ভেজাল,পলিথিন,নিষিদ্ধ ওজন পরিমাপ যন্ত্রসহ দন্ডবিধি ২৯৩ ও র্পণগ্রাফি আইন এর আওতায় ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে জাফলং ও মামার বাজারের বিভিন্ন দোকানপাট হইতে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলীসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য।
ছবি ক্যাপশনঃ জাফলংয়ে মোবাইলকোর্টের অভিযান।
স/শা

