ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

admin
ডিসেম্বর ১২, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

শাহ আলম,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে তামাবিল স্থলবন্দর সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই মহিলাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা লাশটির পরিচয় শনাক্ত করণ এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ময়না তদন্তের পর ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

স/এষ্